
রাজশাহী কলেজে রোভার-স্কাউটের ৩ দিনব্যাপী তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু
রাজশাহী কলেজ রোভার-স্কাউট গ্রুপের উদ্যোগে শুরু হয়েছে ৫৩তম তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান। গতকাল সোমবার দুপুরে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী বুধবার পর্যন্ত মুখরিত থাকবে এই আয়োজন। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ও রোভার-স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর
