
সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে সোহেল রানাকে ঘিরে তৃণমূলে আলোচনা
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে গাইবান্ধার সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় রয়েছেন এ. কে. এম. সোহেল রানা। তিনি বোনারপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রদলের রাজনীতিতে সোহেল রানা দীর্ঘদিন ধরে সক্রিয়। বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচি, আন্দোলন ও

