
মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় সাতক্ষীরায় আনন্দ মিছিল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় সাতক্ষীরায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আনন্দ মিছিলটি বের হয়।
