
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার পালানোর পথও খুঁজে পাবে না
গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎ সঙ্কট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সারাদেশে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের প্রতিবাদে ময়মনসিংহে গণমিছিল ও সমাবেশ করেছে মহানগর ১১ দলীয় ঐক্য জোট। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নগরীর টাউন হল মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্ত্বরে এসে শেষ হয়। এর আগে টাউনহল শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে
