
গাইবান্ধায় জমি বিরোধে হত্যা মামলায়” ৩ ভাইয়ের যাবজ্জীবন,১০ জন খালাস
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহাদাৎ হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার রাতে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোল্ল্যা সাইফুল আলম এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট