
বাঘাইছড়িতে ৩৪ ধারায় দুই যুবককে আটক করে আদালতে প্রেরণ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় রাতের টহল অভিযানে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে সন্দেহজনকভাবে চলাফেরার সময় তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন— মডেল টাউন এলাকার মোঃ ওবায়দুল হক রবিউল ইসলাম (৩০) এবং মোঃ নবীর
