
নারায়ণগঞ্জের সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে ফরম ফিলাপে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। মিডিয়াতে আসতে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থীরা জানান, তাদের কাছ থেকে ফরম ফিলাপসহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। জানা যায়, মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষা প্রদান এবং মেধাবী ও স্বল্প আয়ের পরিবারের মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত