
তেল না দেয়ায় কোটচাঁদপুরে ফিলিং স্টেশন ম্যানেজারকে কুপিয়ে জখম
ঝিনাইদহের কোটচাঁদপুরে চাহিদামত তেল না দেয়ায় একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল রাতে উপজেলার সলেমানপুর দাসপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মোস্তফা (৪৩) ওই এলাকারই বাসিন্দা এবং স্থানীয় একটি ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গতকাল রাত ২টার সময় সলেমানপুর দাসপাড়া গ্রামের মান্না