কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সারা দেশের ন্যায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উপজেলার চারটি কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি কেন্দ্রে ঘুরে দেখা যায়, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক। উপজেলার চারটি কেন্দ্রের মধ্যে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৬৯০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬৮১ জন। এর মধ্যে ছাত্র ৩১৭ জন ও ছাত্রী ৩৬৪ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ছিল ৯ জন। কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় (কোড নং-৫৫০) কেন্দ্রে মোট ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩১ জন অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১৮৫ জন ও ছাত্রী ১৪৬ জন, অনুপস্থিত ছিল ২ জন। এছাড়া কালিগঞ্জ নাছরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৬৫ জন এবং কালিগঞ্জ পলিটেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ১৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মঙ্গলবার সাড়ে ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষা সম্পন্ন হবে। তিনি আরও বলেন, শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেতন থেকে পরীক্ষার্থীদের সহযোগিতা করতে হবে, যাতে তারা নির্ভয়ে ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। তিনি আরও বলেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়া নিশ্চিত করতে এবং শব্দদূষণ

Read More »

কালিগঞ্জ থেকে সেনাবাহিনী প্রত্যাহার : জনমনে চরম উদ্বেগ, সুযোগসন্ধানী মহলের মাথাচাড়া দেওয়ার আশঙ্কা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলার অতন্দ্র প্রহরী হিসেবে পরিচিত ‘৩৭ বীর’ ইউনিটের সেনাবাহিনী ক্যাম্পটি আজ গুটিয়ে নেওয়া হয়েছে। নির্বাচনের ৫১ দিন পর এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু হওয়া দীর্ঘ সফল অভিযান শেষে আজ সকালে ৫৪ জন সেনাসদস্যের দলটি যশোর সেনানিবাসের উদ্দেশ্যে যাত্রা করে। তবে সেনাবাহিনীর এই প্রস্থানে সাধারণ মানুষের মনে স্বস্তির বদলে চরম নিরাপত্তা ঝুঁকি ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। সকাল ০৮:১৫ মিনিটে ক্যাপ্টেন মোঃ সাজিদ-এর নেতৃত্বে সেনাসদস্যরা যখন কালিগঞ্জ সরকারি পলিটেকনিক্যাল কলেজ ত্যাগ করছিলেন, তখন স্থানীয়দের চোখেমুখে ছিল উদ্বেগের ছাপ। এলাকাবাসীর মতে, গত কয়েক মাস কালিগঞ্জে অপরাধী, ভূমিদস্যু এবং অসাধু চক্রের জন্য সেনাবাহিনী ছিল এক মূর্তিমান আতঙ্ক। সেনাবাহিনীর কঠোর নজরদারির কারণে এলাকায় মাদক, চাঁদাবাজি এবং রাজনৈতিক সহিংসতা শূন্যের কোঠায় নেমে এসেছিল। সাধারণ মানুষ দীর্ঘ সময় পর নির্ভয়ে চলাফেরা করার সুযোগ পেয়েছিল। সেনাবাহিনী চলে যাওয়ার পরপরই স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে অস্থিরতা শুরু হয়েছে। কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু এই প্রত্যাহারে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন: “কালিগঞ্জে সেনাবাহিনীর ভূমিকা ছিল অনবদ্য। এই মুহূর্তে তাদের চলে যাওয়াটা কোনোভাবেই কাম্য ছিল না। একটি বিশেষ সুবিধাবাদী ও ফ্যাসিবাদী চক্র আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ খুঁজছে। সেনাবাহিনী আরও কিছুদিন থাকলে এই অশুভ শক্তিকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হতো।” যদিও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আলম শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে সাধারণ মানুষের দাবি ভিন্ন। চেয়ারম্যানের মতে, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউএনও এবং পুলিশ মিলে পরিস্থিতি সামাল দেবেন। কিন্তু বাস্তবতা হলো, জনসাধারণের বড় একটি অংশ বর্তমান পুলিশি তৎপরতায় সন্তুষ্ট নয়। তাদের অভিযোগ, পুলিশের দলীয় দৃষ্টিভঙ্গি এবং নিষ্ক্রিয়তা অপরাধীদের উৎসাহিত করতে পারে। কালিগঞ্জবাসীর দাবি, সেনাবাহিনী যে ‘সেফ জোন’ তৈরি করে দিয়ে গেছে, পুলিশ প্রশাসনকে তা ধরে রাখতে হবে। যদি পুলিশ নিরপেক্ষভাবে এবং কঠোর হস্তে অপরাধীদের দমন করতে ব্যর্থ হয়, তবে উপজেলাজুড়ে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটবে। বিশেষ করে গ্রামগুলোতে রাতভর পুলিশি টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার দাবি তুলেছেন সাধারণ নাগরিকরা। কালিগঞ্জের শান্ত পরিবেশ বজায় রাখা এখন স্থানীয় প্রশাসন ও পুলিশের জন্য এক বড় চ্যালেঞ্জ। সেনাবাহিনী যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিল, তার ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে সাধারণ মানুষের আস্থার সংকট প্রকট হবে এবং জনপদটি আবারও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।

Read More »

কালিগঞ্জে অস্ত্র ও মাদকসহ কুখ্যাত ডাকাত ইয়ার আলী গ্রেফতার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে আইন-শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে কুখ্যাত ডাকাত ইয়ার আলীকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতারের পর আজ ফের পরিত্যক্ত অবস্থায় দুটি শক্তিশালী হাতবোমা

Read More »

কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের নবীননগর এলাকার হাবড়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর হবে। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি কালিগঞ্জ থানায় অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিন আগের হতে পারে। এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Read More »