রাত ৯:৪৫ মিনিট
বরগুনার আমতলী পৌরসভা এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাদকসেবী মোঃ বেল্লাল সর্দার (৩০)-কে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত বেল্লাল সর্দার আমতলী পৌরসভার বাসিন্দা। তার পিতার নাম মোতালেব মঞ্জু।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে ২০২৬) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আমতলী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা বেল্লাল সর্দারের গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।




