ব্যাপক উৎসাহ উদ্দীপনা মোখর পরিবেশে পালিত হয়েছে সাংবাদিকদের অধিকার বাস্তবায়নের লরাকু সংগঠন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (১২ মে) রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে উন্নয়ন ও গণমাধ্যম শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠা বার্ষিকীতে সারাদেশ থেকে যাচাই-বাছাই করে ৫ জন রিপোর্টারকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরজেএফ’র চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন ফরএভার বরিশালের চেয়ারম্যান প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন, এস আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের স্বত্বাধিকারী এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, বাংলাদেশ আইন ও অধিকার এইডের চেয়ারম্যান এ্যাডভোকেট সাইফুল হোসেন অপু, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র মহাসচিব শামছুল আলম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)’র সভাপতি আলী আশরাফ আখন্দ। স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ’র মহাসচিব সেকেন্দার আলম শেখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ’র ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা লিপি মাহবুব, মানবাধিকার সংগঠক মোঃ মনিরুল ইসলাম মনি প্রমুখ। সঞ্চালনা করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও সদস্য সচিব মিলন মল্লিক।
আরজেএফ প্রতিবছর সারাদেশ থেকে যাচাই-বাছাই করে ৫ জন রিপোর্টারকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এ বছরেও ৫ জন আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এরা হলেন বাংলাদেশ বেতারের ঢাকা মহানগর সংবাদদাতা খোন্দকার এরফান আলী, দৈনিক যায়যায় দিনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ হোসেন (এমএইচ সৈকত), দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেসের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. রিয়াজুল ইসলাম (রিয়াজ মোস্তাফিজ), দৈনিক ঘোষণার বিশেষ প্রতিনিধি মো. রেজাউল ইসলাম ও স্টাফ রিপোর্টার মো. সজিব। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ জনকে আরজেএফ বর্ষসেরা সম্মাননা প্রদান করা হয়।




