আলেকজান্ডার বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী আলেকজান্ডার বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় গত রাত আনুমানিক ২টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে জনপ্রিয় চিকিৎসক খোরশেদ ডাক্তারের ফার্মেসি ও চেম্বারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
​স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই আগুনের তীব্র শিখা দেখতে পান পথচারীরা। মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। রাত গভীর হওয়ায় ব্যবসায়ীরা খবর পেয়ে আসার আগেই আগুনের তীব্রতায় সব কিছু ভস্মীভূত হয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্ত দোকানিরা তাঁদের একটি মালামালও উদ্ধার করার সুযোগ পাননি। সব হারিয়ে এখন চরম দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
​সংবাদ পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগনের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে বৈদুতিক শর্ট সার্কিট থেকেই এর সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আলফাডাঙ্গায় ৮০০ ফুট কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নের জাটিগ্রাম দরুনা মন্দির থেকে দক্ষিণপাড়া