খুলনা মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিঘাটায় মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অপর দুজন মারাত্মক আহত হয়েছেন । নিহত ব্যাক্তি আব্দুল কাদের বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনি মটর সাইকেল ড্রাইভার ছিলেন ।
বুধবার সকাল সোয়া নয়টায় দিকে এই মার্মান্তিক দূর্ঘটনা ঘটে ।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ সত্যতা নিশ্চিত করেন ।
প্রত্যক্ষদর্শিতা জানান, খুলনা গামী একটি প্লাটিনা মটর সাইকেল (খুলনা মেট্রো-হ ১৩-৮৮৮৫) যোগে তিন আরোহী খুলনা মোংলা মহাসড়কের চুল কাঠির ভট্ট বালিয়াঘাটা পৌছালে অপরের দিক থেকে আসা মোংলাগামী (রংপুর-ট ১১-০৩৯৫) নম্বর সম্বলিত ট্রাক ওভার টেকিং এর সময় মুখোমুখি সংঘর্ষ হয় ।
সংঘর্ষে মটরসাইকেল পুরোপুরি ট্রাকের নিচে চলে যাওয়ায় ঘটনাস্থলে মোটরসাইকেল ড্রাইভার আব্দুল কাদেরের মৃত্যু হয় । অপর যাত্রী দুজনকে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে ।




