গোমস্তাপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।রোববার সকালে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। এতে আরও বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার আলী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুলসহ অন্যরা।আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিনজন মৎস্যচাষীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এর আগে একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন