চকরিয়ায় শোকের ছায়া সিনিয়র সাংবাদিক মিজবাহ উল হকের স্ত্রী ফাহমিদা খানম (মিতু) আর নেই

কক্সবাজারের চকরিয়ায় এক হৃদয়বিদারক ঘটনায় সিনিয়র সাংবাদিক ও চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজবাহ উল হকের সহধর্মিণী ফাহমিদা খানম (মিতু) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৫ এপ্রিল) হঠাৎ নিম্ন রক্তচাপজনিত কারণে নিজ বাসায় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্বামী ও দুইটি ছোট সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে সাংবাদিক সমাজসহ স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিচিতজনরা জানান, ফাহমিদা খানম (মিতু) ছিলেন অত্যন্ত মানবিক, সহানুভূতিশীল ও সদালাপী একজন নারী। মানুষের খোঁজখবর রাখা এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানো ছিল তার স্বভাবজাত গুণ। সম্প্রতি অসুস্থ এক শিশুর নিয়মিত খোঁজ নেওয়ার বিষয়টি তার মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরছেন সহকর্মীরা।
তার মৃত্যুতে সাংবাদিক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সবাই একযোগে প্রার্থনা করেছেন—আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময় পার করার ধৈর্য ও শক্তি দান করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন