বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চারঘাটে ভূমি সেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে দেশব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় চারঘাট এসিল্যান্ড চত্বরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।

এছাড়াও উপস্থিত ছিলেন চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক, একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরাজুল ইসলাম, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা জনগণের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত সেবা নিশ্চিত করতে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই।

অনুষ্ঠান শেষে ভূমি সেবা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্যসেবা প্রদান করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন