টাঙ্গাইলে “প্রজেক্ট অঙ্কুর” সফলভাবে বাস্তবায়ন

টাঙ্গাইলে সফলভাবে বাস্তবায়িত হয়েছে “প্রজেক্ট অঙ্কুর (Ankur)”, যা স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং টেকসই কৃষি চর্চা প্রসারের লক্ষ্যে পরিচালিত একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ।

প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন এবং হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন । এই উদ্যোগের আওতায় উপকারভোগীদের মাঝে আধুনিক কৃষি জ্ঞান, ব্যবহারিক দক্ষতা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়, যা তাদের স্বনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্প বাস্তবায়নের পর স্থানীয় জনগণ ও উপকারভোগীরা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা জানান, এ ধরনের বাস্তবমুখী উদ্যোগ তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। একইসঙ্গে তারা ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন-এর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহম্মেদ শুভ, যার তথ্যসমৃদ্ধ ও বাস্তবভিত্তিক উপস্থাপনা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া সৃষ্টি করে এবং তাদের বাস্তব জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান প্রদান করে।

এছাড়াও প্রকল্প বাস্তবায়নে সার্বিক দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেন মো: রফিকুল ইসলাম, সাবেক সভাপতি, ইশা পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি, ও হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর উপদেষ্টা মোঃ শহীদুল ইসলাম সাদি। যাদের সহযোগিতা এই উদ্যোগকে সফল করতে সহায়ক ভূমিকা পালন করেছে।

প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইসরাত জাহান, অপারেশন ডিরেক্টর,

ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন এবং রাহাত ইসলাম শ্রাবণ, ভাইস প্রেসিডেন্ট, হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন, যাদের নেতৃত্ব, পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

 

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের টেকসই ও জনমুখী উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়িত হবে এবং সমাজের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন