তাপ প্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার ওপর প্রভাব নিয়ে গাইবান্ধায় আলোচনা সভা

গাইবান্ধায় তাপ প্রবাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার ওপর প্রভাব এবং তা মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) গাইবান্ধা শহরের গণ উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক শিক্ষা কর্মসূচি এবং ব্র্যাক জেপিজি এসপিএইচ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং আইডিআরসি-সিআরডিআই কানাডার সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোনালী সরকার, গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, ডাঃ রুখসানা আক্তার, সাদুল্লাপুরের ডাঃ বিলকিস চৌধুরী, গোবিন্দগঞ্জের ডাঃ মাসুদার রহমান, গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হান্নান, সাদুল্লাপুরের শম্ভুচরন দাস, সাঘাটার আবদুল্লাহিশ শাফি, গোবিন্দগঞ্জের  আবদুল হান্নান, ব্র্যাক জেমস প্রি-গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক জনভীর হোসেন (পিএইচডি),
ব্র্যাক প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজার, মনিটরিং শিরীনা পারভীনসহব্র্যাক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ ।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক জেমস প্রি-গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, বিশ্ববিদ্যালয়ের ড্রেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর সিফাতি তামান্না।
আলোচনায় ব্র্যাক পরিচালিত বিদ্যালয়গুলোতে তাপমাত্রা কমাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। বিশেষ করে সৌর-প্রতিফলক রং (এসআরপি), পলিইথিলিন ফোমসহ বাঁশের সিলিং ব্যবহার, তাপজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তাপ বিষয়ে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন টুলকিট ব্যবহারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপ প্রবাহের মাত্রা ও স্থায়িত্ব বাড়ছে। এতে শিক্ষার্থীদের শারীরিক অসুস্থতার পাশাপাশি শ্রেণিকক্ষে মনোযোগ ও শেখার সক্ষমতাও ব্যাহত হতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে তাপ সহনশীল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ক্যাশলেস লেনদেন বাড়াতে লালমনিরহাটে পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন ও সমাবেশ

​ক্যাশলেস লেনদেন নিশ্চিতকরণ এবং সার্বজনীন ‘বাংলা কিউআর’ (BANGLA QR) প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে লালমনিরহাটে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের সেনা মৈত্রী মার্কেটে পূবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখা এই কর্মসূচির আয়োজন করে।   ​অনুষ্ঠানে ক্যাশলেস ব্যবস্থার সুফল ও ব্যাংকের আধুনিক সেবা নিয়ে বিশদ আলোচনা করা হয়। পূবালী ব্যাংক লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মধু বাবু রায়ের সভাপতিত্বে এবং শাখাটির অপারেশন ম্যানেজার আবু আতিক ইমতিয়াজের সঞ্চালনায় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মধু বাবু রায় নিজে। ​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ​মোকছেদুর রহমান: সভাপতি, সম্মিলিত গোশালা রোড ব্যবসায়ী সমিতি ​শেখ শামীম আহমেদ: পরিচালক, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ​মাজেদুল ইসলাম: প্রেসিডেন্ট, লালমনিরহাট রোটারি ক্লাব।   ​প্রধান অতিথির বক্তব্যে শাখা ব্যবস্থাপক মধু বাবু রায় বলেন, “নগদ টাকার নির্ভরতা কমিয়ে নিরাপদ ও দ্রুত লেনদেন নিশ্চিত করাই বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ এক QR’ উদ্যোগের মূল উদ্দেশ্য। পূবালী ব্যাংক গ্রাহকদের যুগোপযোগী সেবা দিতে সর্বদা অঙ্গীকারবদ্ধ।”