তৃণমূল কার্যালয়ে আগুন-দখল, প্রার্থীকে মারধর করল বিজেপি

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভোট গণনাকে কেন্দ্র করে সহিংসতার একাধিক অভিযোগ সামনে এসেছে। পশ্চিম বর্ধমানের (জামুরিয়া-চুরুলিয়া) জামুরিয়া বিধানসভার চুরুলিয়ায় তৃণমূল কংগ্রেস-এর দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে। পাশাপাশি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলেও জানা গেছে।

কোতুলপুর বিধানসভার খিরি গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল করেছে বলে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গণনা কেন্দ্রের মধ্যেই তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ-এর গণনা কেন্দ্রে।

সোমবার (৪ মে) সামগ্রিকভাবে, গণনা ঘিরে একাধিক জায়গায় উত্তেজনা ও সহিংসতার অভিযোগে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন