তেল শেষ, ট্যাংকি খুলে সাইকেলে পেট্রোল আনলেন যুবক

গাইবান্ধা সদর উপজেলার পুলিশ লাইন এলাকার হাছনা ফিলিং স্টেশনে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। রবিবার (২৯ মার্চ) সকালে এক যুবক মোটরসাইকেলের ট্যাংকি খুলে সাইকেলে করে এনে পেট্রোল সংগ্রহ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবকের মোটরসাইকেলের তেল সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ায় তিনি সেটি চালিয়ে ফিলিং স্টেশনে যেতে পারেননি। পরে তিনি মোটরসাইকেলের ট্যাংকি খুলে সেটি একটি সাইকেলের ওপর রেখে ফিলিং স্টেশনে নিয়ে আসেন।
এভাবে ট্যাংকিতে পেট্রোল ভরে আবার সেটি মোটরসাইকেলে সংযুক্ত করেন তিনি।
ঘটনাটি ফিলিং স্টেশন এলাকায় উপস্থিত লোকজনের দৃষ্টি আকর্ষণ করে এবং মুহূর্তেই সেখানে কৌতূহল সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে ভিন্নধর্মী ও বুদ্ধিদীপ্ত উদ্যোগ হিসেবে মন্তব্য করেন।
এ নিয়ে এলাকায় হাস্যরসেরও সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, “তেল শেষ হতে পারে, কিন্তু বুদ্ধি শেষ হয় না!”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পরাজয় অনিবার্য: কট্টর ইসরায়েল-পন্থী রবার্ট ক্যাগ্যান

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিও-কনজারভেটিভ তাত্ত্বিক এবং কট্টর ইসরায়েল-পন্থী হিসেবে পরিচিত রবার্ট

গলাচিপায় মৎস্য চাল বিতরণে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি, ঘুষ ও তালিকা জালিয়াতিতে বঞ্চিত প্রকৃত জেলেরা

‎পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মৎস্য চলে নিয়ে সাম্প্রতিককালে বিভিন্ন ইউনিয়নে নানা