দোয়ারাবাজারে মাদকসম্রাট মামুন গ্রেফতার, এক বছরের কারাদণ্ড

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আকিলপুর গ্রামের কথিত মাদকসম্রাট মামুন অর রশিদকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। তার গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
  বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অরূপ রতন সিংহের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামে এ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে মামুন অর রশিদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযান চলাকালে মামুন অর রশিদের কাছ থেকে মাদকদ্রব্য তালিকাভুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ৩৬(১) ধারা অনুযায়ী তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও নির্ধারিত সময়ের কারাভোগের বিধান রাখা হয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মামুন অর রশিদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছিল। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় দোয়ারাবাজার উপজেলায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ, গঙ্গাচড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিত মানববন্ধন

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মানববন্ধন করেছেন শিক্ষার্থী

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে তারাকান্দাজুড়ে ক্লিন সানডে কর্মসূচি

“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”—এই স্লোগানকে ধারণ করে ক্লিন ময়মনসিংহ ও ক্লিন তারাকান্দা বাস্তবায়নের লক্ষ্যে