নওগাঁর মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দা উপজেলায় মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মাহমুদুল হাসান নামে এক ভুক্তভোগী। রোববার (৪ মে) দুপুরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কাচারীপাড়া আদর্শ বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মাহমুদুল হাসান অভিযোগ করে বলেন, বিটিবি নিউজের সাংবাদিক পরিচয়দানকারী স্থানীয় আব্দুল বারী খান গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে কুলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার সভাপতিত্বে একটি ইসলামিক মাহফিল আয়োজন করেন। উক্ত মাহফিলে তিনি একক সিদ্ধান্তে সালাফি মাজহাবের পাঁচজন আলেমকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানান।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি ও স্থানীয় কয়েকজন আলেম আব্দুল বারীর সঙ্গে আলোচনা করে হানাফি মাজহাবের অনুসারীদের সংখ্যাধিক্যের কথা বিবেচনা করে উভয় মাজহাবের বক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তাব দেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। তবে আব্দুল বারী এ প্রস্তাবে রাজি না হয়ে নিজের সিদ্ধান্তেই অটল থাকেন এবং দাবি করেন যে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও ডিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েছেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, তিনি কোনো লিখিত অনুমতি গ্রহণ করেননি।

মাহমুদুল হাসান অভিযোগ করেন, এ ঘটনার জের ধরে আব্দুল বারী তার ওপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ করছেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি তার বিরুদ্ধে নারী সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগ তুলে সংবাদ প্রকাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি এ ধরনের ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে সাংবাদিক আব্দুল বারী খান জানান, তিনি ব্যস্ত আছেন এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে এ বিষয়ে মন্তব্য করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী জিয়াউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুনিরুল ইসলাম, মুফতি ইসরাফিল আলমসহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচারণা চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পদোন্নতির পরও চকরিয়ায় বহাল প্রকৌশলী সৌরভ দাস—এলজিইডি কার্যালয়ে প্রশাসনিক স্থবিরতা, উন্নয়ন কাজে ধীরগতি

কক্সবাজারের চকরিয়া উপজেলা এলজিইডি কার্যালয়ে প্রশাসনিক অচলাবস্থার অভিযোগ উঠেছে উপজেলা