বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়াইগ্রামে ভেকু ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রাম থানার ভেকু ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী পলাতক আসামি মোঃ ইকবাল হোসেন রিপন (৪৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-০৫ ও র‌্যাব-১২।র‌্যাব জানায়, গত ২ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৭ মিনিটে র‌্যাব-০৫ (সিপিসি-২) নাটোর এবং র‌্যাব-১২ (সিপিসি-২) পাবনার একটি যৌথ আভিযানিক দল পাবনা জেলার আমিনপুর থানাধীন সৈয়দপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে বড়াইগ্রামের ভেকু ব্যবসায়ী হত্যা মামলার মূল পরিকল্পনাকারী মোঃ ইকবাল হোসেন রিপনকে গ্রেপ্তার করা হয়। তিনি সৈয়দপুর মধ্যপাড়া এলাকার মৃত চেরু উদ্দিন শেখের ছেলে।


‎গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তীতে বড়াইগ্রাম থানার মামলা নং-০৯, তারিখ ১২/০৯/২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন