বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীতে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীতে ৫আগষ্ট জুলাই অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জুলাই শহিদদের শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলাম, এনসিপির জেলা আহবায়ক আব্দুল মজিদ।
সভায় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধণা প্রদান করেন অতিথিগণ।
এরআগে সকালে জুলাই স্মৃতি স্তম্ভে শহিদদের শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ করা হয় সরকারী বিভিন্ন দফতর, রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে।
এছাড়া বিকেলে ৩৬জুলাই চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা, আহত ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড়ে ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ সড়ক