বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ও ইটপাটকেল নিক্ষেপ, আগুন দেওয়ার চেষ্টা

মাগুরা শহরে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। তবে গেটে সামান্য আগুন লাগলেও তা দ্রুত নিভে যায়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়েছে।
বুধবার রাত প্রায় ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করে। পরে বাড়ির গেটে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা চালায়। এতে গেটে সামান্য আগুন লাগলেও তা দ্রুত নিভে যায়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনা
ভারতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাইনে যুক্ত হওয়ার পরপরই মাগুরায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনা ঘটে
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে বিভিন্ন ধরনের দাবি ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করেনি। ফলে যাচাই-বাছাই ছাড়া এসব দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রাজশাহীতে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও গণসমাবেশ

ঐতিহাসিক জুলাই বিপ্লব দিবস উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে রাজশাহী