বাগেরহাটের চিতলমারীতে গাঁজাসহ দুই যুবক আটক

বাগেরহাটের চিতলমারী উপজেলার কলিগাতী বাজার এলাকায় বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন উপজেলার বারাশিয়া পশ্চিমপাড়া এলাকার মো. রানা শেখ (২৫) এবং কালশিরা এলাকার মো. হৃদয় খাঁ (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, আটক দুইজনের কাছ থেকে পৃথকভাবে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় চিতলমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চিতলমারী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুজয় কুমার মল্লিক জানান, ওসি স্যারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কলিগাতী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।##

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন