বাঘায় নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার পাঠ এবং আচরণবিধি প্রতিপালনের ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টা থেকে রাজশাহীর বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে নির্বাচনী আচরণবিধি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জান্নাতুল ফেরদৌস। নির্বাচনী আচরণবিধিমালা বিষয়ে উপস্থাপনা করেন বাঘা উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আব্দুস সালাম সুরুজ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মোঃ আবু সাইদ চাঁদ,
জাতীয় পার্টির প্রার্থী মোঃ ইকবাল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা নায়েবে আমীর মোঃ মইনুল হোসেন শেখ, রাজশাহী-৬ আসনের সদস্য সচিব কামারুজ্জামান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওঃ শফিকুল ইসলাম, বাঘা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওঃ মোঃ জিন্নাত আলী, রাজশাহী জেলা পূর্ব শিবির সভাপতি মোঃ রুবেল আলী, বাঘা উপজেলা আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু, সেক্রেটারি মোঃ ইউনুচ আলী, চারঘাট উপজেলা আমীর মাস্টার মোঃ আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলামসহ বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ বিভাগ) বেলায়েত হোসেন। তিনি বলেন,
“আমরা যেন আর কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির মুখে না পড়ি এবং মতপ্রকাশের স্বাধীনতা যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো প্রার্থীর প্রতি অন্ধ ভালোবাসা নয়—সব প্রার্থী প্রশাসনের কাছে সমান মর্যাদার। ঘোষণাপত্র অনুযায়ী সবাই আচরণবিধি মেনে চলবেন, এমনটাই প্রত্যাশা করি; যাতে প্রশাসনকে কঠোর হতে না হয়।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চারঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) খালেদ হোসেন।

এসময় সংশ্লিষ্ট আসনের বিভিন্ন প্রার্থীর সমর্থিত রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কার্য নির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান

বরগুনা জেলার বামনা উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আসমাতুন্নেছা পাইলট

চিলাহাটিতে আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত, মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নীলফামারীর চিলাহাটিতে আধুনিক ও উন্নতমানের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে