“বান্দরবান পার্বত্য জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট রোধে পেট্রোল পাম্প পরিদর্শন।”
গত ২৯ মার্চ ২০২৬ খ্রি. বান্দরবান পার্বত্য জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট রোধে বান্দরবান শহরের উজমা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ তদারকি করেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।
তিনি পাম্পের জ্বালানি তেল মজুত ও সরবরাহ রেজিস্ট্রার পরিদর্শনসহ তেল নিতে আগত বাইকার ও অন্যান্য যানবাহন চালকদের সঙ্গে কথা বলেন। তিনি সবাইকে আশ্বস্ত করেন যে সবাই নির্ধারিত পরিমাণ তেল পাবেন। বৈশ্বিক সংকটময় মুহূর্তে প্যানিকড ক্রয় না করার অনুরোধ করেন এবং ইজিবাইক ও সিএনজিতে যাতায়াত করার পরামর্শ দেন।
একই ব্যক্তি ঘুরে ঘুরে একাধিক পাম্প থেকে তেল সংগ্রহ করে তা বাহিরে বেশি দামে বিক্রি করছে বলে, গোয়েন্দা তথ্যের প্রেক্ষিতে তিনি এই ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, গোয়েন্দা সংস্থা আপনার নিকট থেকে বেশি দামে তেল কিনে আপনাকে গ্রেফতার করে আইনের নিকট সোপর্দ করবে। আপনার চারপাশেই গোয়েন্দা সংস্থার লোকজন ঘুরছে। সুতরাং সংকটময় মুহূর্তের লোভী মুনাফা অর্জন থেকে বিরত থাকুন।
সবাইকে সচেতন ও সু-নাগরিকের মতো আচরণ করার অনুরোধ করেন।
এ সময় দুই জন সহকারী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর একটি টহল টিম, পুলিশ ও গোয়েন্দাসংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মহোদয় সবাইকে জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ প্রদান করেন। তিনি আরো বলেন “আমরা সবাই মিলেই এই বৈশ্বিক সংকট থেকে সু সময়ের দিকে এগিয়ে যাবো ইনশা আল্লাহ “।




