পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে মোঃ ফারুক হোসেন (৪০) নামের এক ব্যবসায়ীকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ এপ্রিল ) রাত ১২ টার সময়। অষ্টমনীষা ইউনিয়নের সিংগাড়ী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনা স্থানে গিয়ে যানা যায়, ওই গ্রামের মৃতঃ আঃ গফুরের ছেলে মোঃ ফারুক হোসেন দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করছিলেন।  জানা যায়, তার তৈরীকৃত ভেজাল দুধ ব্রাক সিলিং সেন্টারসহ ভাঙ্গুড়ার বিভিন্ন সিলিং সেন্টারে বিক্রিকরে থাকেন। পুর্বেও তার এক কর্মচারীকে ভেজাল দুধ তৈরি এবং পরিবহনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারামতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০,০০০ ( বিশ হাজার টাকা)  জরিমানা করেছিলেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রপ্ত) মিজানুর রহমান। তার পরেও তারা নিয়মিত ব্যবসা চালিয়ে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সরজমিনে জেলি ও ভেজাল দুধ তৈরির উপকরণ পেয়ে  ফারুক নামক এক ভেজাল দুধ কারবারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারামতে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রপ্ত) মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।
এ সময় ২০০ লিটার ভেজাল জেলী যার (আনুমানিক মূল্য ৩০০০০/- টাকা)-ধ্বংস করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে , থাকবে এবং আরও জোরদার করা হবে।