মসজিদ, মন্দির ও কবরস্থান সংস্কার কাজের জন্য ৪০ জনকে অনুদানের চেক হস্তান্তর

​জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন মসজিদ ও মন্দির ও কবরস্থান সংস্কার কাজের উন্নয়নে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 ১১আগষ্ট সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে থেকে বিতরন অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং উপাসনালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের পরিবেশ সুদৃঢ় করা জরুরি।” তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সঠিকভাবে সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

​অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক  জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন,পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া,

সহ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মসজিদ ও মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৪০জন মসজিদ , মন্দির ও কবরস্থান কমিটির হাতে সংস্কার কাজের অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি।

মন্তব্য করুন