মহম্মদপুর উপজেলা কৃষি প্রশাসনে রদবদল: নতুন কৃষি অফিসারের যোগদান, বিদায়ীদের শুভকামনা

মাগুরার মহম্মদপুর উপজেলা কৃষি প্রশাসনে রদবদল করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক সাময়িক বদলি সংক্রান্ত অফিস আদেশে মহম্মদপুরের নতুন উপজেলা কৃষি অফিসার (গ্রেড-৬) হিসেবে পদায়ন করা হয়েছে জনাব ইসরাত জাহান শিলুকে (পরিচিতি নং-৩৪৬১)। তিনি এর আগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা কৃষি অফিসে অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
​অন্যদিকে, মহম্মদপুর উপজেলার বর্তমান উপজেলা কৃষি অফিসার (গ্রেড-৬) জনাব পিযূষ রায় (পরিচিতি নং-৩১৭৩)-কে বাগেরহাটের মোংলা উপজেলায় উপজেলা কৃষি অফিসার হিসেবে বদলি করা হয়েছে।
​মহম্মদপুর উপজেলার কৃষি খাতের সার্বিক উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং স্থানীয় কৃষকদের কল্যাণে বিদায়ী কৃষি অফিসার জনাব পিযূষ রায়ের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে উপজেলাবাসী। নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য ও শুভকামনা ব্যক্ত করা হয়েছে।
​একই সাথে, নবনিযুক্ত উপজেলা কৃষি অফিসার জনাব ইসরাত জাহান শিলুকে মহম্মদপুরে আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন মহল। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর গতিশীল ও দক্ষ নেতৃত্বে মহম্মদপুরের কৃষিখাত আরও বেগবান হবে এবং স্থানীয় কৃষক সমাজ ব্যাপকভাবে উপকৃত হবে।
​মহম্মদপুরের সার্বিক উন্নয়ন ও কৃষি সংশ্লিষ্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সংবাদকর্মীদের পক্ষ থেকে নতুন কৃষি অফিসারকে সব ধরনের নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন