মিরেরডাঙ্গা এ্যজাক্স জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

খুলনা মিরেরডাঙ্গা বন্ধকৃত এ্যজাক্স জুট মিলের শ্রমিকদের গ্ৰাচুইটি পিএফ সহ সকল পাওনা পরিশোধ দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রবিবার বিকেলে এ্যজাক্স জুট মিলের শ্রমিক ক্লাবে এ্যজাক্স জুট মিলের শ্রমিক মোজাহার মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান। বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এ্যজাক্স জুট মিলের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো। স্মৃতি ক্লাবের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, আফজাল হোসেন, হুমায়ূন কবির,আ: ওয়াদুদ,মালেক মেম্বার,আ:হাই, আলাউদ্দিন, মোঃ ফারুক হোসেন, ইমদাদুল হক, মোঃ ইব্রাহিম মোল্লা, সাইদুল, সামসুল হক, মমিন মেম্বার, মোতালেব প্রমুখ। সভা থেকে অবিলম্বে শ্রমিক কর্মচারীদের পাওয়া পরিশোধ দাবি জানান হয়। মিলর শ্রমিক কর্মচারীদের পাওয়া পরিশোধ না করে মিল থাকে কোনো মালামাল বের করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে।  অন্যথায় রাজ পথ – রেল পথ অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হবে। সভা থেকে আগামী ০৫ আগষ্ট সকাল ১১ টায় খুলনা বিভাগীয় শ্রম পরিচালক বরাবর স্মারকলিপি পেশ ও শ্রম দপ্তরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ, গঙ্গাচড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিত মানববন্ধন

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মানববন্ধন করেছেন শিক্ষার্থী

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে তারাকান্দাজুড়ে ক্লিন সানডে কর্মসূচি

“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”—এই স্লোগানকে ধারণ করে ক্লিন ময়মনসিংহ ও ক্লিন তারাকান্দা বাস্তবায়নের লক্ষ্যে