রমজানের সহমর্মিতায় “অর্গানাইজেশন রমাদান ক্যাম্পেইন ২০২৬”, এতিম শিশুদের নিয়ে ইফতার

পবিত্র রমজান মাস উপলক্ষে “অর্গানাইজেশন রমাদান ক্যাম্পেইন – ২০২৬” এর আওতায় টাঙ্গাইলে এতিম শিশুদের জন্য এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। Helping Hand Foundation Tangail, Unity Strength Foundation, Doshomik Foundation এবং Sopnocari Foundation-এর যৌথ উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় টাঙ্গাইলের গাগরজান এলাকার সয়া গাগরজান নুরানী হাফিজিয়া (কবরস্থান) মাদ্রাসা ও এতিমখানা, গাগরজান, যুগনি, টাঙ্গাইলে। এতে মাদ্রাসার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে স্বেচ্ছাসেবকরা একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

উক্ত মানবিক কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন-এর সম্মানিত উপদেষ্টা জনাব শহিদুল ইসলাম সাদি। এছাড়াও চার সংগঠনের স্বেচ্ছাসেবকরা কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “অর্গানাইজেশন রমাদান ক্যাম্পেইন – ২০২৬” এর লক্ষ্য হলো পবিত্র রমজান মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে সাহায্য, একতা ও অর্থপূর্ণ প্রভাব সৃষ্টি করা।

 

 

আয়োজকরা আশা প্রকাশ করেন, সম্মিলিত মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন