রামপালে খালের বাঁধ টেকসই সংস্কারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

বাগেরহাটের রামপাল উপজেলার সিংপুরনিয়া জিগিরামোনা এলাকার চামারখালী খালের বাঁধ টেকসইভাবে সংস্কার ও সংরক্ষণের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে চামারাখালী খালে অতিরিক্ত জোয়ারের পানি প্রবেশের কারণে আশপাশের বসতবাড়ি, রাস্তা-ঘাট, দোকানপাট এবং সিংপুরনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে যাচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ও শিক্ষাকার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া খালের পানির চাপে মিষ্টি পানির পুকুরগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত পানির চাপে স্থানীয় প্রায় ৫০টি পরিবারের রান্না ও স্যানিটাইজেশন ব্যবস্থা মারাত্বক ব্যহত হচ্ছে।
কৈশলগত ভাবে চামারাখালী খালের মোংলা-ঘষিয়াখালী চ্যানেল সংযোগস্থলের প্রায় ৫০০মিটার দূরে খালটির উপর দিয়ে অপরিকল্পিত ভাবে সরকারি পিচডালা রাস্তা চলে গিয়েছে। তাই খালটির উপরের অংশ ভরাট হয়ে আছে। ফলে বর্ষাকালে বা জোয়ারের পানি বৃদ্ধি পেলে খালটির উপরের অংশে জলবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয় জনগন এই অনিয়ন্ত্রিত পানির হাত থেকে এলকাবাসীর জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে খালটির উপরের অংশে বাধ দিয়ে রেখেছে।
তারা অভিযোগ করেন, মাননীয় পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়এর নির্দেশে খাল খননের যে কার্যক্রম অব্যাহত রয়েছে তা এখনে কৈশলগত কারনে বাস্তবায়ন কঠিন। খালটি অবমুক্ত বা খননের পূর্বে পিচডালা রাস্তার উপর দিয়ে পানি সরবরাহের জন্য একটি কালভার্ট নির্মান না করে খালটি অবমুক্ত বা খনন করলে পূর্বের ন্যায় জোয়ারের পানি খুব সহজেই গ্রামে প্রবেশ করবে এবং যে কোনো সময় বড় ধরনের জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে একটি প্রভাবশালী মহল খালটি অবমুক্ত করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যা জনস্বার্থ বিরোধী বলেও তারা দাবি করেন।
এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী মহল খালটি অবমুক্ত করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা জনস্বার্থবিরোধী।
এ বিষয়ে স্থানীয়রা বাগেরহাট ৩ আসনের এমপি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর কাছে গণস্বাক্ষর সম্বলিত লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনে তারা খালটির বাঁধ টেকসইভাবে সংস্কার এবং স্থায়ী সংরক্ষণের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালন করেছে উপজেলার গণমাধ্যম কর্মীরা

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সকাল ১১টা দিকে প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের