“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান:টেকসই উদ্যোগ করি বেগবান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ ইং।
রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ‘ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল’-এ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ১-৭ আগস্টব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মাতৃদুগ্ধের অপরিহার্যতা তুলে ধরে বলেন, “নবজাতক জন্মের পরপরই শালদুধ খাওয়ানো এবং প্রথম ছয় মাস কেবল মায়ের দুধ নিশ্চিত করা শিশু মৃত্যুর হার কমাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলায়মান আহমেদ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফরহাদ উদ্দিন, ইএনটি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. দিপ্তি টিপুরা, ডা. সাকিব হোসেন ও স্যানেটারি ইন্সপেক্টর খুকুমনি বড়ুয়াসহ হাসপাতালের বিভিন্ন স্তরের চিকিৎসক, কর্মকর্তা, নার্স, স্থানীয় সংবাদকর্মীরা এতে অংশ নেন।
উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা জুড়ে সচেতনতামূলক শোভাযাত্রা, আলোচনা সভা এবং মায়েদের বিশেষ পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সেবা প্রদান করা হবে।




