লেবাননে সংঘর্ষে ইসরায়েলি ১ সেনা নিহত, আহত ৩

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ লেবাননে এক সংঘর্ষে তাদের একজন সেনা নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।

আইডিএফ টেলিগ্রামে লিখেছে, ‘যে ঘটনায় সার্জেন্ট মেজর (রিজার্ভ) আয়াল উরিয়েল বিয়াঙ্কো নিহত হন, তাতে আরো তিনজন সেনা আহত হয়েছেন।’ তারা আরো জানায়, আহত সেনাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

এদিকে আল জাজিরার যাচাই করা ফুটেজে ইসরায়েলি হামলার পর দক্ষিণ লেবাননের তেবনিন সরকারি হাসপাতালের ভেতরে ও আশেপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে।

ফুটেজে দেখা যায়, হাসপাতালটির করিডোরজুড়ে ধুলোবালি ও ভাঙা কাচ ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং কয়েকটি হাসপাতালের কক্ষে সরঞ্জাম উল্টে পড়ে আছে। বাইরে ধসে পড়া ধ্বংসাবশেষের কারণে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে।

জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, হাসপাতালে এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

এলজিইডি টেকনোলজি ফেসবুক পোস্টে লেখেন, গ্রামীণ সড়ক তালিকাভুক্ত না থাকলে,আবেদনে সংস্কার করা সম্ভব

গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আইডিবিহীন সড়কগুলোকে উন্নয়ন কার্যক্রমের আওতায়