শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা সোহাগ আটক

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা সোহাগ আটক হয়েছে।

থানা সুত্রে জানা যায়শার্শা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে উলাশী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ আগস্ট সকালে একটি নিয়মিত মামলায় ছাত্রলীগ নেতা আবু রায়হান সোহাগকে আটক করেছে। মামলা নং -০১। তারিখ- ০১/১০/২০২৫। সে সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

থানা সুত্র আরো জানায়আটককৃত সোহাগকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে।  থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক।#

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন