শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৫০ বোতল ভারতীয় মাদক উদ্ধার, আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদকসহ রাজিব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার আজমতপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি বাগান থেকে ৬৮ বোতল ভারতীয় মাদকসহ রাজিব হোসেনকে আটক করা হয়।
অন্যদিকে, একই উপজেলার কয়লাবাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮২ বোতল ভারতীয় মাদক উদ্ধার করা হয়। অভিযান দুটি পরিচালনা করে সোনামসজিদ বিওপি, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় রাজিব হোসেনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

​কোটচাঁদপুরে কাগমারী বারোমেসে বাস ওট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক আহত,সাময়িকভাবে যান চলাচল বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারী বারোমাসি ব্রিজের ওপর দুটি যানের মুখোমুখি

১৮ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর, পাকুন্দিয়ায় ব্যাপক প্রস্তুতি, চত্বর পরিদর্শনে মৎস্যমন্ত্রী

আগামী ১৮ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে