শুক্রবার,৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শিবিরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

জামায়াত-শিবিরের রাজনীতিকে ‘গুপ্ত রাজনীতি’ আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন দলীয় টেন্ট থেকে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ‘গুপ্ত রাজনীতি এই ক্যাম্পাসে চলবে না’, ‘গুপ্ত রাজনীতি নিপাত যাক’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান লেখেন।

রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হক জানান, শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সময় দেয়াল লিখনের মাধ্যমে যেমন প্রতিবাদ গড়ে উঠেছিল, বর্তমানেও একইভাবে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না। সকল ছাত্রসংগঠনকে নিজস্ব আদর্শ প্রকাশ্যে তুলে ধরে সুস্থ ধারার রাজনীতি করতে হবে।

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, শিবির ও জামায়াতের গোপন রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে ছাত্রদল এই কর্মসূচি পালন করছে। ক্যাম্পাসে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, আমরা চাই, সব ছাত্রসংগঠন প্রকাশ্য ও সুস্থ ধারার রাজনীতি করুক। গোপন রাজনৈতিক তৎপরতার কোনো স্থান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে পারে না।

ছাত্রদল নেতারা কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবিরের অতীত ভূমিকা নিয়েও সমালোচনা করেন এবং সংগঠনটির বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।

চট্টগ্রাম সিটি কলেজে দেয়ালে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে এ প্রতিবাদী দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছে সংগঠনটি।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Coronavirus disease 2019

COVID-19 is a contagious disease caused by the coronavirus SARS-CoV-2.