সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের সাথে কমলনগর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুর জেলার নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
​আজ এক আনুষ্ঠানিক সাক্ষাতে নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে তারা এলাকার সাংগঠনিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে পারস্পরিক মতবিনিময় করেন।
​শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম, হুমায়ুন কবির ও নাসির মাস্টার।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ডাক্তার আবুল নূর সোহাগ, মোহাম্মদ আলতাফ হোসেন।
​উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক জামাল উদ্দিন (আবগানী) যুগ্ম-আহবায়ক মোহাম্মদ উল্লাহ, হারুনুর রশিদ।
উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোহাম্মদ শাকিল, মোহাম্মদ রাসেল।
​এছাড়াও বিভিন্ন ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন বেপারী, হাসানাত মাঝি, আব্দুর রহমান, মোহাম্মদ মুরাদ, আব্দুল মতিন, মোঃ আইয়ুব আলী, আলাউদ্দিন, মিজানুর রহমান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ দিদার, মোহম্মদ দুলাল, ইউসুফ প্রবাসী, মোহাম্মদ মনির হোসেন হিরন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ মনজুর এবং জিয়া মঞ্চের নেতা মিরাজ-সহ বিভিন্ন পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
​সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ তাদের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “জনগণের অধিকার আদায় এবং এলাকার উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্য অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।”
মাননীয় ​এমপি বীথিকা বিনতে হোসাইন উপস্থিত নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আগামী দিনে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন