বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, জুয়া ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

নাটোরের সিংড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। সভা সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, কিশোর অপরাধ, চুরি-ডাকাতি প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, থানার পক্ষে ওসি (তদন্ত) ওয়ারেস, উপজেলা জামায়াতের নেতা প্রভাষক এনতাজ আলী, পৌর জামায়াতের সভাপতি প্রভাষক সাদরুল উলা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আক্তার, ডেইজি আহমেদ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি এমরান আলী রানা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ এবং মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েমসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

বক্তারা বলেন, মাদক, জুয়া, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্যভিত্তিক সহযোগিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঘুষের টাকায় বিলাসবহুল রাজত্ব: দুদকের জালে সাবেক পিরোজপুর সদর সাব-রেজিস্ট্রার মোঃ আবদুর রব ওরফে মিন্টু মৃধা ও স্ত্রী নাছরিন আক্তার

সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ-দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জীবননগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ৩১ জন শিক্ষার্থীর বাই সাইকেল বিতর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায়