একটি হাসি,যে হাসিতে ছিল স্বপ্নের আলো।
এক জোড়া চোখ,যেখানে ছিল ভবিষ্যতের হাজারো গল্প।আর আজ-সেই মানুষটি লড়ছে বেঁচে থাকার জন্য, প্রতিটি নিঃশ্বাসের সাথে।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের ছোট্ট গ্রাম চৌদার মীরপাড়া। সেখানেই বাস মোঃ জুয়েলের।একজন সাধারণ তরুণ,কিন্তু তার স্বপ্নগুলো ছিল অসাধারণ।পরিবারকে ভালো রাখা, নিজের পায়ে দাঁড়ানো, জীবনে কিছু করে দেখানো।
কিন্তু হঠাৎ করেই জীবন যেন নিষ্ঠুরভাবে সবকিছু ছিনিয়ে নিল।জুয়েল এখন খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত।তার শরীরে বাসা বেঁধেছে দুটি টিউমার।
প্রতিটি দিন তার জন্য যুদ্ধ।
প্রতিটি খাবার,একটি অসহনীয় যন্ত্রণা আর
প্রতিটি রাত,অশ্রু আর নির্ঘুম আতঙ্কে ভরা।
কখনো যে ছেলেটি স্বপ্ন নিয়ে বাঁচতো, আজ সে শুধু একটা প্রশ্ন নিয়ে বাঁচে আমি কি বাঁচবো?
তবুও সবকিছুর পরেও জুয়েল হার মানেনি।
সে বাঁচতে চায়,সে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চায়,মায়ের মুখে হাসি দেখতে চায়।
চিকিৎসকরা আশার কথা শুনিয়েছেন,
সময়মতো চিকিৎসা আর একটি জরুরি অপারেশন।হ্যাঁ, তাতেই বদলে যেতে পারে সবকিছু।
কিন্তু এই আশার সামনে দাঁড়িয়ে আছে এক নির্মম বাস্তবতা প্রায় ৫ লক্ষ টাকার চিকিৎসা ব্যয়।
একটি দিনমজুর পরিবার,যেখানে প্রতিদিনের খাবারই এক বড় সংগ্রাম সেখানে ৫ লক্ষ টাকা শুধুই এক দুঃস্বপ্ন।
আজ জুয়েলের পরিবার নিঃশব্দে কাঁদছে,কারো দরজায় নয়,মানুষের হৃদয়ের দরজায় কড়া নাড়ছে।
জুয়েল কোনো অপরিচিত নাম নয় সে আমাদেরই একজন।আপনার, আমার, আমাদের সমাজেরই একটি অংশ।
আজ সে মৃত্যুর সঙ্গে লড়ছে আর এই লড়াইয়ে তার সবচেয়ে বড় শক্তি হতে পারেন, আপনি।
আপনার একটি ছোট সাহায্য,একটু সহানুভূতি,
হয়তো কারো কাছে খুব ছোট।
কিন্তু জুয়েলের জন্য সেটাই হতে পারে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।
জুয়েলের বড় ভাই সোহেল মিয়া বলেন,আমাদের যা সম্বল ছিলো ভাইয়ের চিকিৎসায় সব শেষ করে ফেলেছি,তাই হৃদয়বান ব্যাক্তিদের কাছে হাত পেতেছি।
কলামিস্ট ও স্বেচ্ছাসেবী এস এম মিজানুর রহমান মামুন দেশ ও প্রবাসের বিত্তবানদের উদ্দেশ্যে বিনীত অনুরোধে বলেন,আসুন আমরা মানবতার হাতটা আরেকটু বাড়িয়ে দিই।একটি জীবনকে নিভে যেতে না দিই।কারণ-একটি জীবন মানেই শুধু একজন মানুষ নয়,একটি পরিবার,একটি স্বপ্ন,একটি সম্পূর্ণ পৃথিবী।ইতিমধ্যে বিভিন্ন মানবিক সংগঠন ও মানবিক ব্যাক্তিদের প্রচেষ্টায় ১ লক্ষ টাকা ম্যানেজ হয়েছে আরো প্রয়োজন ৪ লক্ষ টাকা।
আজই জুয়েলের পাশে দাঁড়ান,হয়তো আপনার হাত ধরেই,সে আবার জীবনকে ফিরে পাবে।
জুয়েলকে সাহায্য পাঠানোর নগদ ও বিকাশ পারসোনাল নাম্বার 01729801972




