দেশের বর্তমান চলমান পরিস্থিতিতে আইনশৃংখলা বাহিনীর কম তৎপরতায় আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌরসভাসহ নয় ওয়ার্ড গ্রামাঞ্চলে ব্যাপক হারে মাদকদ্রব্য কেনা-বেচা ও সেবন ছড়িয়ে পড়ছে।আইনশৃংখলা বাহিনীর তৎপরতা না থাকার সুযোগে পেশাদার মাদক ব্যবসায়ী অধিক লাভের আশায় বিক্রি ও সেবনের উদ্দেশ্যে মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা,টেপেন্ডা নেশার ইনজেকশনসহ নানা ধরনের মাদকদ্রব্য আদমদীঘি উপজেলা ও নওগাঁ বোয়ালিয়া ইউনিয়ন এ নিয়ে এসে বিক্রয় করতেছে।বিভিন্ন সূত্র জানা যায় যে, দেশের চলমান পরিস্থিতিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন বিভাগ আগের মতো কর্ম তৎপরতা চালাচ্ছেন । এতে পেশাদার মাদক কারবারিরা অধিক লাভে বিক্রির আশায় দেশের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য অল্পমূল্যে কিনে ট্রেন,সিএনজি, মোটরসাইকেল,বাসযোগে নিয়ে আসছে।সেখানে অভিনব কায়দায় মাদক কারবারি ও তাদের আশ্রয় দাতাদের বাসায় রেখে কিছু অংশ সান্তাহার নতুন বাজার,চা বাগান,মালশোন,হারবি স্কুল বস্তি,ও সান্তাহার ইউনিয়ান,পশ্চিম ঢাকার রোড,মুরইল বাজার, তালশন, ডহরপুর, শিবপুর, কুসুম্বী, চাঁপাপুর বাজার আলু হাট, কুন্দগ্রাম,ছাতিয়ানগ্রাম,বিহিগ্
আদমদীঘি থানায় বর্তমান অফিসার ইনচার্জ মো, কামরুজ্জামান মিয়া বলেন আদমদীঘি উপজেলায় মাদক বিষয়ের জিরো টলারেন্স জারি করছি অভিযান শুরু করা হয়েছে।



