কলাপাড়া জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ ও ইলিশের টেকসই সংরক্ষণ নিশ্চিতে পটুয়াখালীর কলাপাড়ায় জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। “জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী” প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের দরবার হলে আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সভায় বিভিন্ন ইউনিয়নের শত শত জেলেরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষন নিশ্চিতে জেলেসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার পাশাপাশি জাটকা নিধনকারীদের আইনের আওতায় নিয়ে আসতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পাকুুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি পালন করা হয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের