কাউখালী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির বাসায় চুরি, নগদ ৩ লাখ ৬২ হাজার টাকা খোয়া

পিরোজপুর কাউখালী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নুরুল আমিনের (৫৮) বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা নগদ ৩ লাখ ৬২ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৯ জুলাই) সকালে ঘুম থেকে উঠে ঘরের আলমিরা ভাঙা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে নুরুল আমিন স্থানীয়দের বিষয়টি জানান। পরে কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকায় বসবাসরত নুরুল আমিনের এক আত্মীয়—শালিকা ও ভায়রা—জমি কেনার উদ্দেশ্যে কাউখালীর দক্ষিণ বাজার এলাকায় তার বাসায় আসেন। তারা জমি কেনার জন্য আনা নগদ ৩ লাখ ৬২ হাজার টাকা নুরুল আমিনের কাছে গচ্ছিত রাখেন। তিনি টাকাগুলো নিজ ঘরের কাঠের আলমিরায় সংরক্ষণ করেন।
এরপর মঙ্গলবার দিবাগত গভীর রাতে, আনুমানিক রাত ৩টা থেকে ৪টার মধ্যে, অজ্ঞাতপরিচয় চোরের দল ঘরে প্রবেশ করে আলমিরা ভেঙে গচ্ছিত টাকা নিয়ে পালিয়ে যায়।
বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে উঠে নুরুল আমিন ঘরের ভেতরে চোরের পায়ের ছাপ, আলমিরা ভাঙা এবং মালামাল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থলে জড়ো হন এবং চুরির আলামত দেখতে পান।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ নুরুল আমিন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কাউখালী থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কার্য নির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান

বরগুনা জেলার বামনা উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আসমাতুন্নেছা পাইলট

চিলাহাটিতে আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত, মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নীলফামারীর চিলাহাটিতে আধুনিক ও উন্নতমানের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে