বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

খুন-ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ ও কড়া হুশিয়ারী

বেশ কয়েকদিন যাবৎ সারাদেশেই অব্যহত ভাবে ঘটে যাচ্ছে সামাজিক অনাচার, খুন-ধর্ষণ, নারী ও কন্যার প্রতি যৌন নিপিড়ন ও সহিংসতা। দেশব্যাপীই এসব সহিংসতার প্রতিবাদও জানাচ্ছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক সংগঠন।

আজ ২১ মে ২০২৬ দপ্তর সম্পাদক স্বচ্ছ দে’র সাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদ কর্তৃক সারাদেশে সংগঠিত সকল প্রকার সামাজিক অনাচার, নারী ও কন্যার প্রতি যৌন নিপিড়ন ও সহিংসতার প্রতিবাদ এবং নিপিড়ন কারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয় যে, নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ, রাজধানী ঢাকার পল্লবীতে শিশুকন্যা রামিসাকে ধর্ষণ পরবর্তী নৃশংস হত্যা, বনশ্রীতে মাদ্রাসায় ১০ বছরের শিশু মো: আব্দুল্লাহ’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা সহ নানা প্রকার অপরাধ সংগঠিত হচ্ছে। পূর্ববর্তী সময়েও ধর্ষণের অভিযোগ আটককৃত অপরাধীদের এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া সহ সমাজের নানা প্রকার অসংগতির নিন্দা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের।
আজ ২১ মে ২০২৬ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা শিপন হৃদয়, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তাবাচ্ছুম আক্তার সাফা সাংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, “সারাদেশে অব্যহত ভাবে সংগঠিত হওয়া নানা প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের নিন্দা ও অপরাধীদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।”
এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা স্বপন সূত্রধর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, “ আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শুরু থেকেই নারী নিপীড়নের বিরুদ্ধে এবং সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছি। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি নারী নিপীড়নের হার দিন দিন পাচ্ছে কিন্তু সরকার অপরাধীদের বিরুদ্ধে তেমন পদক্ষেপ নিচ্ছে না। আমরা স্পষ্ট করে হুশিয়ারী দিয়ে বলতে চাই, সেই ছোট্ট শিশু আসিয়া ধর্ষণকান্ড থেকে শুরু করে রামিসা পর্যন্ত যতগুলো ধর্ষণকান্ড ও নারী নিপীড়ন সংগঠিত হয়েছে প্রত্যেকটার সুষ্ঠু বিচার করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে তবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন