গলাচিপায় বিষধর সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

গলাচিপায় সাপের কামড়ে মারা গেছেন সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৮ টার দিকে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে জাকির হোসেন  স্ত্রীর পরিভানুর সঙ্গে মাটির ঘরের খাটে বসে পা দুলিয়ে দুলিয়ে মুড়ি খাওয়ার সময় একটি ছোট সাপ তাঁকে কামড় দিয়ে পালিয়ে যায়। এর পর তাকে দ্রুত গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হয়। সেখানে  তাঁর উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পটুয়াখালী মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু  হয়।
এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো.মেজবাহ উদ্দিন বলেন,  জাকির হোসেনকে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার পরিবারের লোকজন নিয়ে আসে তখনই তার উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাস কষ্ট দেখা দেয়। একারণে ওই সময় জাকির হোসেনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া জরুরী ছিলো। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে জাকির হোসেন মৃধার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে

​আসন্ন মাদারীপুর সদর উপজেলার  মস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চারদিকে