মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে

​আসন্ন মাদারীপুর সদর উপজেলার  মস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চারদিকে বইছে নির্বাচনী হাওয়া। হাট-বাজার, চা-দোকান ও মোড়ে মোড়ে চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ।
এর মধ্যেই এলাকার সাধারণ ভোটারদের মুখে মুখে আলোচনার শীর্ষে রয়েছেন তরুণ সমাজসেবক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাজী কাওসার (সালমান)।
​দীর্ঘদিনের জনসেবা ও গ্রহণযোগ্যতা”​স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, কাজী কাওসার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের আস্থা অর্জন করায় মস্তফাপুরের সর্বস্তরের জনগণ এবার তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
​এলাকার প্রবীণ ও তরুণ ভোটাররা  জানান, “আমরা এমন একজন সৎ ও নির্ভীক নেতৃত্ব চাই, যিনি এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করবেন। সে দিক বিবেচনায় কাজী কাওসার আমাদের প্রথম পছন্দ।”
​ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার ও পারিবারিক ঐতিহ্য ​কাজী কাওসার তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য তুলে ধরে বলেন,​”আমাদের মস্তফাপুর ইউনিয়নে কাজী পরিবার একটি ঐতিহ্যবাহী ও জনসেবামূলক পরিবার। আমার বাবা মরহুম কাজী হাবিবুর রহমান, চাচা কাজী আবুল বাশার এবং চাচা কাজী আব্দুল খালেক অতীতে অত্যন্ত সফলতার সঙ্গে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন  করেছেন। এছাড়া আমার মামাতো ভাই কুদ্দুস মল্লিকও চেয়ারম্যান ছিলেন। পূর্বপুরুষদের এই জনসেবার ধারাবাহিকতা রক্ষার্থে জনগণ যদি আমাকে ভালোবেসে তাদের মূল্যবান রায় দেন, তবে আমি তাদের সেবায় আমার জীবন উৎসর্গ করব।”
​আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়
​সম্প্রতি এক মতবিনিময় সভায় শুক্রবার (৭ আগস্ট) দক্ষিণ খাকছাড়া এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও  গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সমর্থকরা কাজী কাওসারের পক্ষে তাদের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন।
বক্তারা বলেন, মস্তফাপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজী কাওসারের বিকল্প নেই।
​নিজের প্রার্থিতা ও লক্ষ্য সম্পর্কে কাজী কাওসার (সালমান) বলেন,আমি দীর্ঘ ৩০ বছর ইউরোপে কাটিয়ছি। বাকি জীবন”আমি এই ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখতে চাই।
কোনো পদ-পদবির লোভে নয়, বরং এলাকার উন্নয়ন এবং অবহেলিত মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, সম্মানিত ভোটার ও মস্তফাপুরের সর্বস্তরের জনগণ আমাকে তাদের রায় দিয়ে ধন্য করবে।”
​নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে মস্তফাপুর ইউনিয়নজুড়ে কাজী কাওসারের সমর্থনে জনসংযোগ এবং প্রচার-প্রচারণা আরও জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে

​আসন্ন মাদারীপুর সদর উপজেলার  মস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চারদিকে