চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সাহাপুর পুলিশ ফাঁড়ি অভিযানে একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
জীবননগর আনসারবাড়িয়া স্টেশনের উত্তর দিকে সাহাপুর পুলিশ ফাঁড়ি গোপন সূত্রে খবর পেয়ে এস আই ইকরামুল হক এর নেতৃত্বে একটি অভিযানে রেহেনা খাতুনের চায়ের দোকানের পাশ থেকে দুই পোটলা গাঁজা সহ আন্দুলবাড়ীয়া দেহাটির আনিছুর হক (আনিচ)৪২. পিতা. আজিজুল মন্ডল মাতা.রোকেয়া খাতুন, গ্রাম.দেহাটি মাঝপাড়া। আজ শনিবার সকালে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় আনিসুল হক (আনিচ) কে গ্রেফতার করে পুলিশ ফাঁড়িতে আনা হয় পুলিশ ফাঁড়ির কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।




