প্রকাশিত হলো জবির বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরগুনা জেলার শিক্ষার্থীদের সংগঠন “বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ”-এর আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের স্বাক্ষরে এ কমিটি অনুমোদিত হয়। একই সঙ্গে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বেলাল হোসেন রাকিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ বায়েজিদ (আহমেদ নিহাল)।

 

এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—

সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহিম, সহ-সভাপতি আব্দুল্লাহ হোসাইন, নাজমুল হাসান ফেরদৌস, মোঃ সানজিদ ইসলাম, নুসরাত জাহান রুপা ও আলাউদ্দিন আল আজাদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজু হালদার, নীলা শ্রী চৈতি, মোঃ জাহেদুল ইসলাম, তন্ময় হালদার অর্ণ, আব্দুর রহিম ও জান্নাতুল ফেরদৌস।

 

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, বরগুনা জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে তারা কাজ করবেন। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের সহযোগিতা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পরাজয় অনিবার্য: কট্টর ইসরায়েল-পন্থী রবার্ট ক্যাগ্যান

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিও-কনজারভেটিভ তাত্ত্বিক এবং কট্টর ইসরায়েল-পন্থী হিসেবে পরিচিত রবার্ট

গলাচিপায় মৎস্য চাল বিতরণে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি, ঘুষ ও তালিকা জালিয়াতিতে বঞ্চিত প্রকৃত জেলেরা

‎পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মৎস্য চলে নিয়ে সাম্প্রতিককালে বিভিন্ন ইউনিয়নে নানা